রাশিফল

শনিবার দিনটা কেমন কাটবে ধনু রাশির? শুভ সময় ও প্রতিকার সম্পর্কে বলুন? 

আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ। আপনার আগামীকাল শনিবার দিনটি কেমন কাটতে চলেছে এই বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। 

সবার আগে জেনে নেওয়া যাক, ধনু রাশির জাতক জাতিকাদের সাধারণ বৈশিষ্ট্য গুলো জেনে নেওয়া যাক। এই রাশি হলো অগ্নি তত্ত্বের রাশি। দেবগুরু বৃহস্পতির  তেজোধর্মী প্রভাব রয়েছে এই রাশির ওপর। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রজো ও সত্ত্বগুণের সমাহার লক্ষ্য করা যায়। তবে এদের বাইরে থেকে দেখলে অহংকারী মনে না হলেও এদের মনের ভিতরে সুপ্ত অবস্থায় অহংকার থেকে থাকে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে এরা সব সময় এগিয়ে থাকে। খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে না এই রাশির মানুষেরা। যোগ্যতা তুলনায় উপার্জন ক্ষমতায়দের বেশি থাকে। এই রাশির মধ্যে দয়া মায়া সহিষ্ণুতা অনেক বেশি থাকে। নিজের চেষ্টায় প্রতিষ্ঠা পেতে এই রাশির মধ্যে লক্ষ্য করা যায়। অন্যের উপর ভরসা করে চলার মনোভাব এদের মধ্যে দেখা যায় না। নিজের কাজ নিজেই করে নিতে পছন্দ করেন কারো মুখাপেক্ষী হয়ে থাকতে ভালোবাসেন না। বিবাহের পরবর্তীতে ভাগ্যের বিকাশ ঘটে। তবে বিবাহিত জীবনে মতের অমিল দেখা যায়। 

এটা গেল ধনু রাশির জাতক-জাতিকাদের সাধারণ বৈশিষ্ট্য। এবার দেখে নেওয়া যাক আগামীকাল শনিবার এই রাশির কেমন কাটতে চলেছে। 

আগামীকাল শনিবার ধনু রাশির জাতক জাতিকাদের কর্মে উৎসাহ অনেকটাই কম থাকবে। মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। শারীরিক আমেজ ঠিক থাকবে না। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং বাড়িতে মতপার্থক্য থাকার জন্য অশান্তি দেখা দিতে পারে। কোন কাজে অযথা ঘোরাঘুরি হবে এবং অনেক অর্থ ব্যয় হবে। হয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনের মতানৈক্য বৃদ্ধি পাবে। 

আরোও পড়ুন : আজ বৃহস্পতিবার কর্কট রাশির দিনটি কেমন যেতে চলেছে? শুভ সময়, প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানুন।

এবার দেখে নেওয়া যাক শনিবার মাহেন্দ্র যোগ, অমৃতযোগ ও শুভ সময় কখন কখন রয়েছে। একটি দিনের মধ্যে বিশেষ কিছু সময় থাকে বা শুভ যোগ থাকে যে সময় কোন ভাল কাজ সম্পাদন করলে সেই কাজটি খুব ভালো মতন হয় এবং ভাগ্য সদয় থাকে। এইজন্য শুভ কোন কাজে বেরোনোর আগে সব সময় ভালো সময় ভালো ক্ষণ দেখে যাওয়া উচিত। 

আগামীকাল ধনু রাশির জন্য অমৃতযোগ : সকাল ১০টা থেকে ১২টা ৫৮ মিনিটের মধ্যে রয়েছে। পুনরায় রাত্রি ৭টা ৫৯ মিনিট থেকে ১০টা ৩৪ মিনিটের মধ্যে আছে। পুনরায় আছে ১২টা ১৭ মিনিট থেকে ২টোর মধ্যে। পুনরায় ২টো ৫১ মিনিট থেকে ৪টে ৩৪ মিনিটের মধ্যে।

বারবেলা : ৭টা ৪১ মিনিটের মধ্যে আবার ১টা ১৩ মিনিট থেকে ২টো ৩৭ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে ৪টে থেকে সূর্যাস্ত পর্যন্ত।

কালরাত্রি : রাত্রি ৭টার মধ্যে রয়েছে। পুনরায় রয়েছে ভোর ৪টে ৪০ মিনিট থেকে সূর্যোদয় পর্যন্ত।

প্রতিকার : ধনু রাশির জাতক জাতিকাদের সারা বছর ভালো যাওয়ার জন্য কোন কোন প্রতিকার মেনে চলা উচিত। 

বিভিন্ন জ্যোতিষীদের পরামর্শ নিয়ে এখানে কিছু প্রতিকার দেওয়া হলো। চেষ্টা করবেন প্রতিদিন নারায়ণ শিলায় একটা বোঁটা সমেত তুলসী, শিলা না থাকলে নারায়ণের ফটোয় শ্রীচরণে একটা তুলসী স্পর্শ করে খেতে। এর ফলে সংসারে অশান্তি কম হবে, কর্ম সাফল্য আসবে। জীবনের সার্বিক কল্যাণ হবে। 

কোন রংয়ের পোশাক পরিধান করবেন : হলুদ, গোলাপি, হালকা লাল রংয়ের, পোশাক পরিধান করার চেষ্টা করবেন। এতে যে কোনো কাজে সাফল্য আসবে। 

এখানে যে দিন সম্পর্কে তথ্য, প্রতিকার, ভালো সময় সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যের সাথে সকল প্রকার ধনু রাশির কালকের দিনটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে নাও মিলতে পারে। গ্রহ গত ও নক্ষত্র গত বিচার, জন্মগত কুন্ডলি যেহেতু একেকজনের একেক রকম হয় তাই সেই অনুযায়ী রাশিফল এর কিছুটা তারতম্য হয়ে থাকে। তবে চেষ্টা করবেন এখানে যে প্রতিকার বলা হয়েছে এবং শুভ সময় গুলো দেওয়া রয়েছে সেগুলো একটু মেনে চলা তাহলে আপনার কাজের প্রতি সাফল্য বা আপনার আশা অনেকটাই পজিটিভ দিকে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button