আজ বৃহস্পতিবার কর্কট রাশির দিনটি কেমন যেতে চলেছে? শুভ সময়, প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানুন।
আপনি যদি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে সে বিষয়ে যদি আগ্রহী থাকেন জানার জন্য তাহলে আপনার জন্যই প্রতিবেদনটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয় আজকের দিন ছাড়াও শুভ সময় অর্থাৎ আপনার ভালো কাজের জন্য কোন সময়টি শুভ হবে এবং যদি কোন অশুভ দিক থাকে তার জন্য কি কি প্রতিকার ব্যবস্থা রয়েছে এই সমস্ত কিছুই আজকের এই প্রতিবেদনে তুলে ধরব।
প্রথমেই দেখে নেওয়া যাক কর্কট রাশির মানুষ কেমন ধরনের হয়:
এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে দুঃখ, শোক, অহংকার যেমন রয়েছে, তেমনি সুখ, শান্তি আনন্দ বর্তমান রয়েছে। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যেমন খুব আনন্দের খুব বেশি আত্মহারা হয়েও পড়ে না, তেমনি খুব দুঃখে ভেঙে পড়ে না। এদের মধ্যে খুবই স্নেহ উদারতা দেখা যায় অন্যদের প্রতি। তবে কিছু কিছু সময় এদের মধ্যে ক্রোধ লক্ষ্য করা যায় যখন এরা খুব আত্ম অহংকারী হয়ে ওঠে। দাম্পত্য জীবন মোটামুটি হয়। সারা জীবন ধরে দুঃখ বয়ে নিয়ে যাওয়ার একটা ভাব লক্ষ্য করা যায় এদের মধ্যে।
এটা গেল কর্কট রাশির জাতক-জাতিকাদের সাধারণ রাশিগত বৈশিষ্ট্য এবার দেখে নেওয়া যাক আজ বৃহস্পতিবার দিনটি কেমন কাটতে চলেছে।
আজকের দিনটি মোটামুটি আনন্দমুখর হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের। কোন সংবাদ খুব খুশি করে দিতে পারে বা কোন যোগাযোগ জীবনে সার্থকতা নিয়ে যেতে পারে। মনের উপর আজকের দিনের চাপ থাকবে অনেকটাই। মানসিক উত্তেজনার জন্য কোন ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন। কোন কাজের জন্য আজকে সম্মান লাভ হবে। কোন দেবালয়ে ভ্রমণ করা সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকদের জন্য আজকের দিনটি কিছুটা উত্তেজনায় পরিপূর্ণ থাকতে পারে কারণ ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক বিচ্ছেদ ঘটতে পারে।
আরোও পড়ুন : বৃশ্চিক রাশির আগামী বৃহস্পতিবার দিনটা কেমন যেতে চলেছে? সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আজকের দিনের মধ্যে শুভ যোগ এবং শুভ সময় কোন কোন রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক সেই শুভক্ষণ অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজের সাফল্য আসবে এবং আপনার দিনটি শুভ হবে।
আজকের দিনের মধ্যে অমৃতযোগ রয়েছে: রাত্রি ১টা ৮ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ রয়েছে : সকাল ৭টা ৪৭ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে ১০টা ৪৪ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিটের মধ্যে।
বারবেলা পড়েছে : দুপুর ২টো ৩৬ মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত।
কালরাত্রি থাকছে : রাত্রি ১১টা ৫০ মিনিট থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে।
প্রতিকার : কোন কোন কার্য করলে আপনার সারা জীবন শুভ যাবে এবং জীবনের সাফল্য আসবে, মানসিক শান্তি বজায় থাকবে সেগুলো দেখে নেওয়া যাক।
আপনি যদি প্রতি শুক্রবার কোন মহিলা ভিকারী কে ফল এবং পয়সা দান করেন আপনার মন মতন তাহলে সারা বছরে আপনার কর্ম থেকে শুরু করে সংসার ও জীবন অনেকটাই সুখের কাটবে। সংসার ও কর্মজীবনে যে বাধা তা সহজে আপনি অতিক্রম করতে পারবেন। মানসিক অশান্তি ও অস্বস্তির হাত থেকে রক্ষা পাবেন।
আজকের এই প্রতিবেদনে বিভিন্ন জ্যোতিষীদের মতামত অনুযায়ী কর্কট রাশির বৃহস্পতিবার দিনটি কেমন যেতে চলেছে এবং শুভ সময় ও প্রতিকার সম্পর্কে জানানো হলো। তবে জানিয়ে রাখা ভালো, এখানে উল্লেখ করা প্রত্যেকটি তথ্য প্রত্যেক কর্কট রাশির জাতজাতিকাদের জন্য হুবহু মিলবে তেমনটা নয়। এর কারণ নক্ষত্র ও জন্মগত গ্রহের অবস্থান, জন্ম কুন্ডলি এগুলো একেক ব্যক্তির একেক রকম হয়ে থাকে, এর ফলে প্রত্যেকটি তথ্য প্রত্যেকের জন্য হুবহু মিলবে না। তবে কিছু তথ্য অবশ্যই মিলবে তেমনটাই বলা হচ্ছে। তবে চেষ্টা করবেন শুভ সময় দেখে শুভ কাজগুলো করার এতে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসবে, যে প্রতিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো চেষ্টা করবেন সারা জীবন করে চলার, সব মিলিয়ে কাজের প্রতি ফোকাস এবং জীবনের প্রতি আস্থা রাখলে আপনি যেকোনো বাধা সহজেই অতিক্রম করতে পারবেন।



