রাশিফল

৮ তারিখ থেকে ১৪ তারিখ অর্থাৎ ভালোবাসার এই সপ্তাহে কোন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে চলেছে? জেনে নিন!

ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সোমবার অর্থাৎ ৮ তারিখ থেকে ১৪ তারিখ ভ্যালেন্টাইন ডে পর্যন্ত এই প্রেমের সপ্তাহে কেমন যেটা চলেছে বিভিন্ন রাশির? এই সম্পর্কে যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই প্রতিবেদনের প্রত্যেকটি রাশির এই সপ্তাহ কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনিও এই প্রতিবেদন পড়ে আপনার নিজস্ব রাশি সম্পর্কে ফলাফল জানতে পারবেন। যদি কোন নেগেটিভ কিছু থেকে থাকে আগাম সতর্কতা অবলম্বন করতে পারবেন। তাহলে শুরু করা যাক এই সপ্তাহ অর্থাৎ ৮ থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের রাশিফল। 

ভালোবাসার এই সপ্তাহে শুক্র বুধ এবং রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে গমন করছে এবং সপ্তাহের শেষে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে। যার ফলে প্রেমিক-প্রেমিকাদের জীবনে একটা গতি আসবে। এর ফলে মেস থেকে মিন পর্যন্ত সকল রাশির জন্য এই ভালোবাসার সপ্তাহ মোটামুটি ভালোর দিকেই যেতে চলেছে। অনেকেই এই সপ্তাহে প্রেম নিয়ে বড় সরল সিদ্ধান্ত নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক জ্যোতিষীদের মতে কোন কোন রাশির এই সপ্তাহটা ভালো যেতে চলেছে এবং কোন কোন রাশির এই সপ্তাহ মোটামুটি যেতে চলেছে। 

মেষ রাশি : কালপুরুষের প্রথম রাশি হল মেষ রাশি। প্রেমের সপ্তাহে মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ যেতে চলেছে। প্রেম জীবনের ভারসাম্য যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে শান্তি আসবে। রোমান্টিকতায় ভরপুর থাকবে এই সপ্তাহ। মাঝামাঝি সময়ে সপ্তাহের আপনার সঙ্গীর বা সঙ্গিনীর সাথে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বিশেষ করে উপহার নিয়ে মতবিরোধ হওয়া সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন: বৃশ্চিক রাশির রবিবার দিনটি কেমন কাটতে চলেছে? শুভ সময় ও প্রতিকার জেনে নিন।

বৃষ রাশি : এই সপ্তাহ আপনার একটু প্রেমের দিকটা সতর্ক থাকা প্রয়োজন। ভবিষ্যতের কথা যত বেশি ভাববেন প্রেমের সম্পর্ক তত বেশি নির্ভরযোগ্য হবে। যেকোনো সমস্যা খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন এই সপ্তাহে। 

মিথুন রাশি : এই ভ্যালেন্টাইন্স সপ্তাহটি আপনার প্রেম জীবনের জন্য অনেকটাই শুভ হবে। সারা সপ্তাহ ভর আপনার জীবনে রোমান্স থাকবে। আপনার মন ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করবে। চাকরি জীবনেও অনেক সুযোগ-সুবিধা আসবে। 

কর্কট রাশি : কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালোবাসার সপ্তাহটি একটু নেগেটিভ হতে পারে। সপ্তাহের শুরুতে মতবিরোধ লক্ষ্য করা যেতে পারে। আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। 

সিংহ রাশি : ভালোবাসার সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসবে। প্রেম জীবনের শান্তিপূর্ণতা বজায় থাকবে এবং আপনার মন খুশি থাকবে এই সপ্তাহে। কর্মজীবনে উদ্যোগ পাবেন, পারস্পরিক ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পাবে। বিভিন্ন কাজে আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন।

কন্যা রাশি : এই সপ্তাহটি কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে উন্নতি হবে। সম্পর্কের উপর মনোযোগী যত হবেন তত আপনার জীবনে সুখ শান্তি থাকবে। পারস্পারিক সম্পর্ক ও সম্মান বৃদ্ধি পাবে। ভ্রমণ রয়েছে কাছে পিঠে। 

তুলা রাশি : কর্মক্ষেত্রে ঝামেলা বৃদ্ধি পাবে। চেষ্টা করবেন যে কোন ঝামেলা থেকে দূরে থাকার। কর্মের জন্য অনেক দূরে যেতে হতে পারে। শরীর নিয়ে চিন্তায় থাকবেন তবে ব্যক্তিগত জীবন ও প্রেম জীবন ভালো কাটবে।

বৃশ্চিক রাশি : পারিবারিক ভ্রমণ হতে পারে। সৃষ্টিশীল কাজে নিজেকে যুক্ত রাখুন। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে মন মেজাজ খুব ভালো থাকবে। প্রেম জীবন ভালো কাটবে, শান্তি থাকবে জীবনে।

ধনু রাশি : বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। কর্মক্ষেত্রের পদোন্নতি ও সাফল্য লাভ। সর্দি, হাঁপানি ও অন্যান্য রোগের ভুগতে পারেন।

মকর রাশি : অনেক দিনের বাধা অতিক্রম করতে পারবেন। ছোটখাটো ভ্রমন হতে পারে। প্রিয়জনের সাথে সম্পর্ক আগের থেকে ভালো হবে। কর্ম ক্ষেত্রে পদোন্নতি হবে। 

কুম্ভ রাশি : এ সপ্তাহটা আপনার জন্য খুব রোমান্টিক কাটবে। ভালোবাসা ও প্রেম নিয়ে জীবনে বড় কোন সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসা-বাণিজ্যে লাভ হবে অনেকদিনের বকেয়া টাকা ফেরত পাবেন। 

মীন রাশি : ভালোবাসার সপ্তাহ ভালো যেতে চলেছে। পারিবারিক সমস্যা অনেকটাই কমবে। জীবনে সাফল্য ও শান্তি আসবে। অনেক দিনের আশা পূরণ হবে। 

এইখানে বিভিন্ন জ্যোতিষীদের মতামত অনুযায়ী ৮ই ফেব্রুয়ারি থেকে ১৪ ই ফেব্রুয়ারি এই সপ্তাহের সমস্ত রাশির রাশিফল দেওয়া হল। প্রত্যেকটি রাশির সাথে যে এখানে দেওয়া তথ্য গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মিলবে তেমনটা নয়, তবে এখানে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলোর সাথে কিছুটা মিল পাওয়া যাবে। যেহেতু নক্ষত্র বিচার, গ্রহ গত অবস্থান এগুলোর জন্য রাশি গ ওত পার্থক্য হয়ে থাকে, তাই সম্পূর্ণ নাও মিলতে পারে। তবে এখানে যে নেগেটিভ সতর্কবার্তা দেওয়া রয়েছে সেগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button