বৃশ্চিক রাশির রবিবার দিনটি কেমন কাটতে চলেছে? শুভ সময় ও প্রতিকার জেনে নিন।
আপনি যদি একজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে রবিবার দিনটি আপনার কেমন কাটতে চলেছে সেই বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের প্রতিবেদনে প্রত্যেকদিন কোন না কোন রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। আজকের প্রতিবেদনে রবিবারের জন্য বৃশ্চিক রাশির কেমন কাটবে সারাদিন সেই সম্পর্কে আলোচনা করা হলো। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে এটি খুব ভালো করে পড়ে জেনে নিন আগামীকালের সমস্ত তথ্য, শুভ সময় ও প্রতিকার।
প্রথমে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতিকে যে সাধারণ বৈশিষ্ট্য কি থাকে:
এই রাশির জাতক-জাতিরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কিছুটা একগুঁয়ে মনোভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে রাগ, জেদ, অস্থিরতা এদের মধ্যে বর্তমান থাকে। এদের মধ্যে উদার মনোভাব খুব কম লক্ষ্য করা যায় এবং চারিত্রিক দৃঢ়তা কম থাকে। নিজের প্রতি ভালবাসা বা নিজের প্রতি প্রশংসাইরা সব সময় পঞ্চমুখ হয়ে থাকে। আধ্যাত্মিকতার দিকেও এদের সঠিক মনোভাব লক্ষ্য করা যায় না। জীবনে অনেক সংগ্রাম, ওঠা পড়া লেগে থাকে। তবে চন্দ্রের নিচ্স্থান এর প্রভাবে বৃশ্চিক রাশির জীবনে কখনোই শান্তি আসেনা। এটা কখনো অন্যের মতামতে গুরুত্ব দিতে পারেনা। বিবাহিত জীবনেও মতের অমিল লক্ষ্য করা যায়। শেষ জীবন প্রায় ধর্মীয় মনোভাব লক্ষ্য করা যায়।
এইবার দেখে নেওয়া যাক রবিবার দিনটি কেমন কাটতে চলেছে :
মানসিক চাপ থাকবে তবে দিনটি মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্ম ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং আয় বৃদ্ধি পাবে। অনেকদিনের পাওনা আদায় হবে। পরিচিতি ব্যক্তির সাথে মনোমালিন্য হতে পারে। কোন গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করবেন। গৃহে অথিতির আগমন হতে পারে। কোন কারনে বাড়ি বাড়ি শান্তি নষ্ট হতে পারে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে যার ফলে অশান্তি হতে পারে।
এবার দেখে নেওয়া যাক রবিবার শুভ যোগ এবং শুভ সময় কোন কোন সময় রয়েছে। চেষ্টা করবেন এইখানে যে শুভ যোগ ও শুভ সময় দেওয়া হল সেগুলো একটু দেখে নিয়ে ভালো কাজে যাওয়ার। এর ফলে আপনার কাজ সুফল হতে পারে এবং আপনার জীবনের সাফল্য আসবে।
আরোও পড়ুন: শনিবার দিনটা কেমন কাটবে ধনু রাশির? শুভ সময় ও প্রতিকার সম্পর্কে বলুন?
অমৃতযোগ : সকাল ৭টা ২ মিনিট থেকে ১০টার মধ্যে রয়েছে রয়েছে পুনরায় রাত্রি ৭টা ৮ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে।
মাহেন্দ্রযোগ : সকাল ৭টা ২ মিনিটের মধ্যে রয়েছে, আবার আছে ১২টা ৫৮ মিনিট থেকে ১টা ৪২ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে রাত্রি ৬টা ১৬ মিনিট থেকে ৭টা ৮ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে ১২টা ১৬ মিনিট থেকে ৪টে ৪৩ মিনিটের মধ্যে।
বারবেলা : ১০টা ২৭ মিনিট থেকে ১টা ১৩ মিনিটের মধ্যে।
কালরাত্রি : রাত্রি ১টা ২৭ মিনিট থেকে ৩টে ৪ মিনিটের মধ্যে।
প্রতিকার : চেষ্টা করবেন প্রতি শনি ও মঙ্গলবার, সপ্তাহে দুদিন কুকুরকে মুরগি কিংবা খাসির কাঁচা বা রান্না করা এক টুকরো মাংস খেতে দেওয়ার। এটি যদি আপনি সপ্তাহে দুদিন করে করে যান তাহলে আপনার জীবন পথে আসা অনেক বাধা আপনি খুব সহজেই অতিক্রম করতে পারবেন। শারীরিক রোগ দূর হবে। মনে অনেক শান্তি আসবে।
হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক পরিধান করার চেষ্টা করবেন। এই পোশাকগুলো আপনার জীবনে অনেকটাই সাফল্য বয়ে নিয়ে আসবে। যেকোনো কাজ খুব তাড়াতাড়ি সম্পাদন হবে। আপনার জীবনে কল্যাণ আনবে।
এখানে যে প্রতিকার শুভ সময় এবং ফলাফল সম্পর্কে আলোচনা করা হলো সেগুলো বৃশ্চিক রাশির সাধারণ ভাবে বলা হয়েছে। বৃশ্চিক রাশির সকল জাতির জাতিকাদের জন্য সকল ফলাফল যে গ্রহণযোগ্য হবে সব সময় তেমনটা নাও হতে পারে। নক্ষত্র বিচার, জন্মগত গ্রহের অবস্থান, চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণে অনেক সময় সকল ফলাফল সবার জন্য হুবহু মেলেনা। জ্যোতিষ মতে এই প্রতিবেদনে যে সমস্ত শুভ সময় এবং প্রতিকার ও অন্যান্য ফলাফল দেওয়া রয়েছে সেগুলো একটুখানি মেনে চললে বিভিন্ন বাধা খুব সহজে অতিক্রম করতে পারবেন ও জীবনে শান্তি ও সাফল্য আসার সম্ভাবনা বেশি।



