ডিসেম্বরের শেষে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের লোকসান ও রাজস্ব আপডেট জেনে নিন!

টাটা মোটরস বহু বছর ধরে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে ভিন্ন ধরনের নতুনত্ব বৈশিষ্ট্য সম্পন্ন গাড়ি লঞ্চের মাধ্যমে। তবে ২০২৫ এর ডিসেম্বরে শেষে এসে এই কোম্পানি কতটা লাভ করেছে এবং কত শতাংশ ক্ষতি হলো? রাজস্ব আপডেট কি রয়েছে? এই সম্পর্কে জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
টাটা মোটরস জানিয়েছে, FY26-এর তৃতীয় প্রান্তিকে এসে বাজার অংশীদারিত্ব 13.8% বৃদ্ধি পেয়েছে এই কোম্পানির। এবং এটি তৃতীয় প্রান্তিকে এসে দ্বিতীয় স্থান শিরোপা পেয়েছে। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস (TMPV) ডিসেম্বর শেষে এসে ৩,৪৮৬ কোটি টাকার সমন্বিত নিট লোকসান হয়েছে বলে জানিয়েছেন। অথচ আগের বছর ডিসেম্বরের শেষে ৫,৪০৬ কোটি টাকার নিট মুনাফা ছিল এই কোম্পানির। এই কোম্পানির আয় ২৬ শতাংশ কমে গিয়েছে ২০২৫ এ। অর্থাৎ আগের বছর ডিসেম্বরে শেষে এসে কোম্পানি তরফে মোট আয় হয়েছিল ৯৪৪৭২ কোটি টাকা। এই বছর সেটা হয়ে দাঁড়িয়েছে ৭০১০৮ কোটি টাকা।
২০২৫-এ ডিসেম্বরের শেষে এসে এরকম ২৬ শতাংশ লাভ কমে যাওয়ার প্রধান কারণ হলো কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়ে অনেক বেশি টাকা খরচ হয়েছে ২০২৫ সালে। তার কারণ বিভিন্ন উপকরণের দাম ৯২ শতাংশ বেড়ে গিয়েছে। যেটি ২০১৪ সালের ৫৫১৭ কোটি টাকা ছিল সেটি ২০২৫ এ ১০৬০৩ কোটি টাকা হয়েছে। অতিরিক্ত উপকরণ দাম বেড়ে যাওয়ায় এই বছর লাভ হতে পারেনি।
তবে কোম্পানি তরফ থেকে এখনো পর্যন্ত আশা রয়েছে, চতুর্থ প্রান্তিকে এই ক্ষতি তারা পুনরুদ্ধার করতে পারবে। বিশেষ করে দেশীয় বাজারের শিয়ালের অব্যাহত বৃদ্ধির সাথে কর্ম ক্ষমতা উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেড়ে যাবে। এরপরে বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে কোম্পানি তরফ থেকে এই লাভ তারা উঠাতে পারবে।
টাটা মোটরস জানিয়েছে, ডিসেম্বর শেষে জাগুয়ার ল্যান্ড রোভারের রাজস্ব ৩৯% কমে গিয়েছিল। যেটা আগের বছর ১৬ বিলিয়ন পাউন্ড ছিল সেটা ২০২৫ শেষে ৪.৫ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে। যা আগের প্রান্তিকে ১৬ বিলিয়ন পাউন্ড ছিল। রাজস্ব কমে যাওয়ার প্রধান কারণ হলো সাইবার ঘটনার পর পাইকারি বিক্রি কমে যাওয়া। তবে আগামীতে এই কোম্পানি তাদের আর্থিক ক্ষতি কভার করতে পারবে এমনটাই আশা রাখা হচ্ছে।
