বিশ্বকাপ নিয়ে আগাম সতর্কবার্তা ভারতীয় খেলোয়াড়দের ধোনির, কোন সতর্কবার্তা দিলেন ধোনি?
মাত্র আর হাতে রয়েছে দুই দিন। আর তারপরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেভারিট হিসেবেই শুরু করতে চলেছে ভারত। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি, নিজের পছন্দের দল বেছে নিলেন বিশ্বকাপের জন্য। ২০০৭ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ ছিল মাহি। জোড়া বিশ্বকাপ জয় করে মাহি মনে করছেন ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার সব রকমের মাল মসলা রয়েছে ভারতীয় খেলোয়াড়দের হাতে। কিন্তু সমস্ত রকম আত্মবিশ্বাস, মালমশলা একটি দলের তরফ থেকে থাকলেও অনেক সময় প্রকৃতি বাধ সাধে। আর সেই দিকটা নিয়ে চিন্তায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
শনিবার থেকে শুরু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলা দিয়ে শুরু হতে চলেছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরপুর আত্মবিশ্বাসের সঙ্গে হয়েছেন সূর্য কুমার যাদব। তার কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৪-১ সিরিজে জেতা ও টানা ৯ টা দ্বিপাক্ষিক সিরিজ জয় ভারতীয় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে।
অন্যদিকে ভারতকে নিয়ে প্রাক্তন অধিনায়ক ধোনির আত্মবিশ্বাস রয়েছে এবং সব রকম ভাবে ভারত যে এগিয়ে থাকবে। অন্যান্য দলের থেকে ভারত অনেকটাই শক্তিশালী মনে করেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত ও দলের মধ্যে যেমন অভিজ্ঞতা রয়েছে তেমন ব্যাটিং বোলিং সবদিক থেকেই ভারতীয় দল এগিয়ে। একটা ক্রিকেট সিরিজ জেতার জন্য যে যে বৈশিষ্ট্য গুলো থাকা দরকার ভারত ও দলের মধ্যে সেগুলো সব বর্তমান বলেই মনে করেন তিনি। এর আগেও বিভিন্ন সিরিজে ভারত অনেক চাপের সম্মুখীন হয়েছে কিন্তু শেষ পর্যন্ত জয়ের তকমা ছিনিয়ে নিয়েছে। তবে সবকিছুর পরেও প্রকৃতি বা পরিস্থিতি কিছুটা নির্ভর করে জেতা বা হারার জন্য এমনটাই মনে করেন প্রাক্তন অধিনায়ক।
ভারত সবচেয়ে ভয়ঙ্কর দল। ব্যাটিং এবং বোলিং শক্তিশালী। একটা ভাল দলের যা থাকা দরকার, সব আছে। অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে এই ফরম্যাটে। প্রচুর অভিজ্ঞতা। বহুবার চাপের পরিস্থিতিতে খেলেছে। যেই খেলুক না কেন, যে ভূমিকা নিক না কেন, এমন পরিস্থিতিতে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে। টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখলেও, বেশ কিছু বিষয় তুলে ধরলেন। জানান, অনেক সময় পরিস্থিতির ওপরও অনেক কিছু নির্ভর করে।
ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন পরিবেশ অনেক সময় খেলায় অন্তরায় হয়ে দাঁড়ায়। যেমন রাতের যে ম্যাচগুলো রয়েছে সেখানে যদি শিশিরের আধিক্য খুব বেশি থাকে তাহলে জেতার সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিশেষ করে ভারতের শিশির একটা মুখ্য ভূমিকা রাখে। প্রাকৃতিক পরিবেশ বা শিশির একটা জয়ী হতে থাকা ম্যাচকে ডুবিয়ে দিতে পারে। অন্যদিকে পরিবেশ ঠিক থাকলে দশটা ম্যাচ খেলা হলে বেশিরভাগ সময় জেতার সম্ভাবনাই বেশি থাকে। মহেন্দ্র সিং ধোনিও যখন খেলতেন তখন শিশিরকে খুব ভয় পেতেন এবং ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগাম সর্তকতা তিনি দিলেন ভারতীয় দলের খেলোয়াড়দের।
এছাড়া মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, কোন টিম জিতবে না হারবে বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম ভবিষ্যৎবাণী আগের থেকে করা সম্ভব নয়। কারণ ভালো খেললেও অনেক সময় পরিস্থিতি সময় এবং ভাগ্য ওপর নির্ভর করে কোন টিমের জেতা বা হারা। তার কারণ অনেক সময় দেখা যায় যে কোন দলের একটা ভালো খেলোয়াড় যে সবসময় ভালো খেলে এসেছে বলেই জেনে আসে ক্রিকেটপ্রেমীরা অনেক সময় সে ভালো খেলতে ব্যর্থ হয়, অন্যদিকে অন্য দলের যে ততটা ভালো খেলোয়াড় নয় সে সেই সময়টাই খুব ভালো খেলে দেয়। তবে মহেন্দ্র সিং ধোনি আশা রাখছেন, সূর্য যাদবদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপে আশাবাদী ফলাফল করবে। এখন দেখা যাক শনিবার প্রথম দিনের খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারত কতটা ভালো খেলে।

