Royal Enfield Hunter 350 vs Yamaha XSR 155 কোনটি দাম, মাইলেজ ও পারফরম্যান্সের দিক থেকে নিখুঁত?
বর্তমানে অ্যাডভেঞ্চারের বাইকের প্রতি প্রত্যেকের চাহিদা রয়েছে। আর বর্তমান সময়ে রয়েল এনফিল্ড হান্টার 350 এবং yamaha XSR 155 এই দুটি বাইকের মধ্যে প্রতিযোগিতা চলছে। আপনি যদি এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি পারফেক্ট হবে বুঝে উঠতে পারছেন না তাহলে আজকের এই প্রতিবেদনে দুটি বাইকের সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটি পারফেক্ট।
বাজার মূল্য: ভারতে Royal Enfield Hunter 350-এর এক্স শোরুম দাম শুরু হতে চলেছে প্রায় ১.৩৮ লক্ষ থেকে ১.৬৭ লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে, Yamaha XSR 155-এর এক্স শোরুম দাম শুরু হতে চলেছে প্রায় ১.৫০ লক্ষ থেকে ১.৬৫ লক্ষ টাকার মধ্যে।
চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমানে জ্বালানি সাশ্রয়ী, বেশি মাইলেজ দেওয়া দুর্দান্ত ইঞ্জিন পারফরমেন্সের এডভেঞ্চারেস বাইক প্রত্যেকে পছন্দ করে। আর প্রত্যেকের কথা মাথায় রেখে কোম্পানিগুলো এইরকম ধরনের বাইক লঞ্চ করছে বাজারে যেগুলি বর্তমান জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রত্যেকের একদম পছন্দের কারণ হবে। রয়েল এনফিল্ড এবং ইয়ামাহা দুটি কোম্পানির নতুন লঞ্চ হওয়া বাইকগুলি জ্বালানি সাশ্রয়ী, দুর্দান্ত মাইলেজ এবং পারফরম্যান্সের দিক থেকে নিখুঁত। এজন্য বাজারে এই বাইকগুলির চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে খুবই। Hunter 350 ইতিমধ্যেই বাজারে ভালো জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে XSR 155, Yamaha–র ১৫৫ সিসি ইঞ্জিন, কম রক্ষণাবেক্ষণ খরচ ও আধুনিক লিকুইড-কুলড প্রযুক্তির জন্য চাহিদা রয়েছে খুবই। বিশেষ করে তরুন প্রজন্মের জন্য এই দুটি বাইক খুবই জনপ্রিয়তা পেয়েছে।
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
ডিজাইন: Royal Enfield Hunter 350 ও Yamaha XSR 155 এই দুটি বাইকই রেট্রো-স্টাইলের লুক দেওয়া হয়েছে। তবে দুটি বাইকের বৈশিষ্ট্যে কিছুটা পার্থক্য রয়েছে। রয়েল এনফিল্ড হান্টার 350 বেশি টর্ক উৎপন্ন করে থাকে অন্যদিকে, ইয়ামাহা নতুন বাইকটি ওজনে হাল্কা হওয়ায় নিয়ন্ত্রণ করতে সুবিধা, দুর্দান্ত মাইলেজ ও আধুনিক প্রযুক্তি থাকার জন্য নিউ জেনারেশন এর কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে।
ইঞ্জিন পারফরমেন্স: Hunter 350–এ ব্যবহার করা রয়েছে ৩৪৯ সিসি এয়ার-অয়েল কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এটি ২০.২ হর্সপাওয়ার ও ২৭ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটি ৫-গতির গিয়ারবক্স দ্বারা নির্মিত।
অন্যদিকে, XSR 155–এ ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসি লিকুইড-কুলড VVA ইঞ্জিন। যেটি, প্রায় ১৮.১৪ হর্সপাওয়ার ও ১৪.২ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই বাইকে ৬-গতির গিয়ারবক্স দেওয়া হয়েছে। অতএব বোঝা যাচ্ছে, Hunter 350 বেশি টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং পিলিয়ন রাইডিং ও হাইওয়ে ক্রুজিংয়ে সুবিধা প্রদান করে থাকে। অন্যদিকে, XSR 155–এর হালকা ওজন হওয়ায় শহরের ভিড় ট্র্যাফিকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়।
মাইলেজ: Hunter 350 মাইলেজ রয়েছে আনুমানিক ৩৫–৪০ কিমি/লিটার। অন্যদিকে, XSR 155 মাইলেজ রয়েছে প্রায় ৪৫ কিমি/লিটার। এর থেকে বোঝা যাচ্ছে জ্বালানি সাশ্রয়ের দিক থেকে ইয়ামাহা আপনাকে অর্থ সাশ্রয় করাবে।
Royal Enfield vs Yamaha Vs Hunter 350 XSR 155 স্পেসিফিকেশন টেবিল:
| Hunter 350 | vs | XSR 155 |
| ৩৪৯.৩৪ সিসি | ইঞ্জিন টাইপ | ১৫৫ সিসি |
| ২০.২ bhp | শক্তি | ১৮.৪ PS |
| ৫ স্পিড | গিয়ার বক্স | ৬ স্পিড |
| ১৮১ কেজি | ওজন | ১৩৭ কেজি |
| ১৩ লিটার | ফুয়েল ট্যাঙ্ক | ১০ লিটার |
উপসংহার: দুটি বাইক রেট্রো স্টাইলের দিক থেকে একই রকম তবে Yamaha XSR 155 বাইকটি কিনলে আপনি পাবেন লিকুইড কুলিং, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন ও অ্যাসিস্ট-স্লিপার ক্লাচের মতো আধুনিক ফিচারের মতন বিভিন্ন নতুন প্রযুক্তির সুবিধা। এছাড়া আপনি যদি হান্টার 350 কেনেন তাহলে সরল প্রযুক্তির বাইক পাবেন তবে রয়েল এনফিল্ডের বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক থাকার জন্য এটি আপনাকে নিশ্চিন্ত ও নির্ভরযোগ্যতা দেবে। এক কথায় বলতে গেলেই আপনি যদি শহরে চালানোর জন্য বেশি মাইলেজ সম্পন্ন বাইক, অথচ হালকা হ্যান্ডেলিং ও আধুনিক প্রযুক্তি খুঁজছেন তাহলে আপনার জন্য বেস্ট হবে Yamaha XSR 155 বাইকটি। অন্যদিকে আপনি যদি শহর এবং হাইওয়ে দুটোর এক্সপেরিয়েন্স নিতে চান এবং বেশি টর্ক চেয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েল এনফিল্ড হান্টার 350 উপযুক্ত হবে।
