বিশ্বকাপে ভারত ম্যাচ খেলতে রাজি নকভিরা, তবে রয়েছে তিন শর্ত! ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করবেন কি মহসিন নকভিরা?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আইসিসি এর বৈঠক হয়েছে এবং তারপর কিছুটা বড় বলেছে বলা যায় মহসিন নকভিরদের। ভারত পাকিস্তান ম্যাচ খেলা হবে কিনা এই নিয়ে একটা জল্পনা ছিল। তবে পাক বোর্ডের কিছু কর্তা জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাক ম্যাচ খেলার পক্ষে রয়েছে আবার কিছু জন বিপক্ষে রয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীর শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আইসিসি এর বৈঠকে এই ম্যাচ খেলার আগে আইসিসিকে তিনটি শর্ত দিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা ব্যক্ত করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত রবিবার পাকিস্তানের জান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা ও সহযোগী সদস্য দেশের প্রতিনিধি মুবাশির উসমানি। লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে বৈঠক হয়। পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক হলেও সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও। শুধুমাত্র এই বৈঠক নয়, আইসিসির সঙ্গে আলাদা করে আমিনুলের সঙ্গে বৈঠক করেন নকভি।
বৈঠকে যদিও পাকিস্তানের কিছু ক্রিকেট ভারত পাক ম্যাচ খেলতে ইচ্ছুক রয়েছেন তবে নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দেওয়া শর্ত না মানলে কোনমতেই তিনি ভারত পাক ম্যাচে অংশগ্রহণ করবেন না। তবে বৈঠকে আইসিসি ও জানিয়ে দিয়েছেন যে পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাক ম্যাচ বাতিল করে তাহলে তাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে।
আইসিসির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তান যদি ভারত পাক ম্যাচ বয়কট করেন তাহলে আর্থিক জরিমানাতে হবে। তার সাথে নির্বাসনের আশঙ্কা রয়েছে। অন্যদিকে শ্রীলংকা ক্রিকেট বোর্ড পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন। কারণ পাকিস্তান না অংশগ্রহণ করলে শ্রীলংকা বোর্ডের ও আর্থিক ক্ষতি হবে। শ্রীলংকা বোর্ড এই কোথাও জানিয়েছেন যে পাকিস্তানি মাটিতে তাদের ক্রিকেটারদের উপর জঙ্গি হামলার পরও পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ছিলেন শ্রীলংকা। তাই শ্রীলংকার হয়ে পাকিস্তানের শ্রীলংকার পাশে দাঁড়ানোর দরকার তার জন্য অবশ্যই ভারত পাক ম্যাচ অংশগ্রহণ করা খুবই জরুরী।
আরোও পড়ুন : বিশ্বকাপ নিয়ে আগাম সতর্কবার্তা ভারতীয় খেলোয়াড়দের ধোনির, কোন সতর্কবার্তা দিলেন ধোনি?
এরপরই নকভি আইসিসির কাছে ২৪ ঘন্টা সময় চেয়ে নেয়। প্রধানমন্ত্রীর শাহবাজ শরীফের সাথে বিস্তর আলোচনাও করতে চান এবং একটি বৈঠক করার পরেই তিনি ভারত পাক ম্যাচে অংশগ্রহণ করবে কিনা তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে।
ভারত-ম্যাচ খেলার জন্য আইসিসির কাছে যে তিনটি শর্ত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেগুলো হলো :
১) আইসিসির কাছ থেকে বাংলাদেশ যে লভ্যাংশ পায়, তার পরিমাণ বাড়াতে হবে।
২) বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে ‘পার্টিসিপেশন ফি’ অর্থাৎ, বিশ্বকাপে অংশগ্রহণের পারিশ্রমিক দিয়ে দিতে হবে।
৩) বাংলাদেশ আগামী দিনে নিজেদের দেশে আইসিসি প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে। আইসিসিকে সেই বিষয়ে মতামত দিতে হবে। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট যে সমস্ত শর্ত দিয়েছে সেগুলো সবটাই বাংলাদেশের সাপেক্ষে।
তবে, ক্রিকবাজ়’ শর্ত নিয়ে অন্যরকম কথা বলছে। তার কথা সাপেক্ষে তিনি বলতে চাইছেন পাকিস্তান যে তিনটি শর্ত রেখেছে সেগুলি বাংলাদেশের স্বার্থে নয়, সবগুলি পাকিস্তানে নিজেদের স্বার্থে। শর্তগুলি হল :
১) আইসিসির কাছ থেকে লভ্যাংশ বাবদ পাকিস্তান ক্রিকেট বোর্ড যে টাকা পায়, তার পরিমাণ বাড়িয়ে দিতে হবে।
২) ২০০৮ সাল থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেটি আবার পুনরায় চালু করতে হবে আইসিসিকে।
৩) এশিয়া কাপ থেকে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন না। ভারতীয় ক্রিকেটারদের করমর্দন করতে বাধ্য করতে হবে আইসিসিকে।
এই সমস্ত শর্ত শুনে, আইসিসি জানিয়েছেন এনডিটিভি যে তিনটি শর্তের কথা জানিয়েছেন সেগুলো মেনে নেওয়া আইসিসির পক্ষে সম্ভব। কারণ তিনটি শর্তই বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। এখানে অন্য কোন দেশের আপত্তি করার কোন প্রশ্নই ওঠেনা। কিন্তু ক্রিকবাজ যে তিনটি শর্তের কথা জানিয়েছেন প্রথম শর্ত বাদ দিয়ে পরের দুটি শর্ত মেনে নেওয়া আইসিসির পক্ষে সম্ভব নয়। কারণ এখানে অন্য দেশ জড়িত রয়েছে। অন্য কোন দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না আইসিসি। ভারতের হয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের সেখানে কোন রকম হস্তক্ষেপ চলেনা আইসিসির। তাই তাদের হয়ে কোনরকম শর্ত মেনে নেওয়া সম্ভব নয় আইসিসির এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
তবে ভারত পাক ম্যাচ নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রথমদিকে যতটা শক্ত তারা দেখিয়েছিলেন পরে কিছুটা হলেও নরম হয়েছেন। এর কারণ ভারত পাক ম্যাচ যদি তারা বয়কট করেন তাহলে তাদের ওপর আইসিসি বাদ দিয়েও সম্প্রচারকারী সংস্থার চাপ রয়েছে। ভারত পাক ম্যাচ যদি না খেলা হয় তাহলে সম্প্রচারকারী সংস্থার বিপুল অর্থ মোটামুটি ৪৫০০ কোটি অর্থ ক্ষতি হবে। আর এর ফলে পাকিস্তানের উপর এসে পড়ে বিভিন্ন রকম সমস্যা। সমস্ত দিক বিবেচনা করে এখন দেখা যাক, নকভি ২৪ ঘন্টার মধ্যে কি সিদ্ধান্ত নেয়? ভারত পাক ম্যাচে অংশগ্রহণ করা নিয়ে আইসিসিকে কোন সিদ্ধান্তর কথা জানায়।

